About Course
হাদিস কীভাবে সহিহ হয়? কীভাবে যঈফ বা জাল হয়? সহিহ হাদিসের পরও কেন কিছু হাদিসের ওপর আমল করা হয় না? এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় হাদিসশাস্ত্রের পরিভাষা ও নীতিমালায়, যাকে বলা হয় মুস্তালাহুল হাদিস।
মুস্তালাহুল হাদিস হলো হাদিসশাস্ত্রের সেই পরিভাষা ও নীতিমালা, যার মাধ্যমে গ্রহণ ও বর্জনের দিক থেকে হাদিসের সনদ ও মতনের অবস্থা জানা যায়। এর মাধ্যমে সহিহ হাদিসকে দুর্বল ও জাল বর্ণনা থেকে আলাদা করা যায়।
এই কোর্সে ৮টি মডিউলে ৩২টি রেকর্ডেড ক্লাসে সনদ ও মতন থেকে শুরু করে মুতাওয়াতির ও আহাদ, সহিহ ও হাসান, যঈফ ও জাল এবং নাসিখ-মানসুখ পর্যন্ত মৌলিক পরিভাষাগুলো সহজ বাংলায়, উদাহরণসহ আলোচনা করা হয়েছে।
কোর্সের বৈশিষ্ট্য
- ৮টি মডিউলে ৩২টি রেকর্ডেড ভিডিও ক্লাস
- সংজ্ঞা, উদাহরণ ও সনদ-চার্টসহ গোছানো স্লাইড
- সহিহ বুখারি, সহিহ মুসলিম ও জামে আত-তিরমিযিসহ হাদিসগ্রন্থ থেকে উদাহরণ
- মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারে যেকোনো সময় নিজের গতিতে দেখার সুযোগ
কার জন্য এই কোর্স?
- জ্ঞানপিপাসু সচেতন মুসলিম
- যারা জানতে চান হাদিস কীভাবে সহিহ বা যঈফ হয়
- যারা জানতে চান হাদিসের বিশুদ্ধতা কীভাবে যাচাই করা হয়
- কওমী মাদরাসার শিক্ষার্থী
- আলিয়া মাদরাসার শিক্ষার্থী
- কলেজ/ভার্সিটির ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী
- সংশ্লিষ্ট বিষয়ে চাকরিপ্রার্থী
কোর্সটি সহজভাবে হাদিসশাস্ত্রের প্রাথমিক স্তরের উপযোগী করে সাজানো হয়েছে। গভীর বিষয়গুলো সচেতনভাবেই কম আলোচনা করা হয়েছে বা এড়িয়ে যাওয়া হয়েছে।
ইন্সট্রাক্টর: নাজমুল হুদা | ই-মাদরাসা
Course Content
মডিউল ০১: হাদিস ও মুস্তালাহুল হাদিসের পরিচয়
-
ক্লাস 01: হাদিসের পরিচয় ও প্রকারভেদ
00:00 -
ক্লাস 02: হাদিসের গুরুত্ব ও প্রামাণিকতা
00:00 -
ক্লাস 03: মুস্তালাহুল হাদিসের পরিচয় ও উৎপত্তি
00:00