Sale!

মুস্তালাহুল হাদিস

Original price was: ৳ 1,500.00.Current price is: ৳ 750.00.

মুস্তালাহুল হাদিসের এই কোর্সে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার একাংশ

  • হাদিসের পরিচয়, প্রকার, গুরুত্ব ও প্রামাণিকতা
  • মুস্তালাহুল হাদিসের পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ
  • সনদ, মতন, রাবি ও তবাকাতের পরিচয় এবং সনদের শব্দ (হাদ্দাসানা, আখবারানা, আন) বোঝা
  • মারফূ‘, মাওকূফ, মাকতূ‘ ও হাদিসে কুদসির পার্থক্য
  • মুতাওয়াতির, আহাদ, মাশহুর, আযীয ও গরীব হাদিস চেনা
  • সহিহ হাদিসের ৫টি শর্ত এবং সহিহ ও হাসান হাদিসের পার্থক্য
  • লিযাতিহি ও লিগাইরিহির ধারণা: দুর্বল সনদ কখন শক্তিশালী হয়
  • হাদিস অগ্রহণযোগ্য হওয়ার কারণ: সনদের বিচ্ছিন্নতা (মু‘আল্লাক, মুরসাল, মুনকাতি‘, মু‘দাল) ও রাবির ত্রুটি
  • যঈফ হাদিসের স্তর, আমল ও বর্ণনার বিধান এবং জাল হাদিস চেনার উপায়
  • সহিহ হাদিসও কেন কখনো আমলযোগ্য হয় না; নাসিখ-মানসুখ ও আপাতবিরোধী হাদিসের সমাধান-নীতি
Category:

Description

হাদিস কীভাবে সহিহ হয়? কীভাবে যঈফ বা জাল হয়? সহিহ হাদিসের পরও কেন কিছু হাদিসের ওপর আমল করা হয় না? এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় হাদিসশাস্ত্রের পরিভাষা ও নীতিমালায়, যাকে বলা হয় মুস্তালাহুল হাদিস।

মুস্তালাহুল হাদিস হলো হাদিসশাস্ত্রের সেই পরিভাষা ও নীতিমালা, যার মাধ্যমে গ্রহণ ও বর্জনের দিক থেকে হাদিসের সনদ ও মতনের অবস্থা জানা যায়। এর মাধ্যমে সহিহ হাদিসকে দুর্বল ও জাল বর্ণনা থেকে আলাদা করা যায়।

এই কোর্সে ৮টি মডিউলে ৩২টি রেকর্ডেড ক্লাসে সনদ ও মতন থেকে শুরু করে মুতাওয়াতির ও আহাদ, সহিহ ও হাসান, যঈফ ও জাল এবং নাসিখ-মানসুখ পর্যন্ত মৌলিক পরিভাষাগুলো সহজ বাংলায়, উদাহরণসহ আলোচনা করা হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য

  • ৮টি মডিউলে ৩২টি রেকর্ডেড ভিডিও ক্লাস
  • সংজ্ঞা, উদাহরণ ও সনদ-চার্টসহ গোছানো স্লাইড
  • সহিহ বুখারি, সহিহ মুসলিম ও জামে আত-তিরমিযিসহ হাদিসগ্রন্থ থেকে উদাহরণ
  • মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারে যেকোনো সময় নিজের গতিতে দেখার সুযোগ

কার জন্য এই কোর্স?

  • জ্ঞানপিপাসু সচেতন মুসলিম
  • যারা জানতে চান হাদিস কীভাবে সহিহ বা যঈফ হয়
  • যারা জানতে চান হাদিসের বিশুদ্ধতা কীভাবে যাচাই করা হয়
  • কওমী মাদরাসার শিক্ষার্থী
  • আলিয়া মাদরাসার শিক্ষার্থী
  • কলেজ/ভার্সিটির ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী
  • সংশ্লিষ্ট বিষয়ে চাকরিপ্রার্থী

কোর্সটি সহজভাবে হাদিসশাস্ত্রের প্রাথমিক স্তরের উপযোগী করে সাজানো হয়েছে। গভীর বিষয়গুলো সচেতনভাবেই কম আলোচনা করা হয়েছে বা এড়িয়ে যাওয়া হয়েছে।

ইন্সট্রাক্টর: নাজমুল হুদা | ই-মাদরাসা

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুস্তালাহুল হাদিস”

Your email address will not be published. Required fields are marked *